ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৫৮০
আগস্ট ৪, ২০২৬
গৃহবন্দি সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির সাক্ষাৎ
আগস্ট ৪, ২০২৬
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৫৮০
আগস্ট ৪, ২০২৬
গৃহবন্দি সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির সাক্ষাৎ
আগস্ট ৪, ২০২৬

সাপ পোষ মানাতে গিয়ে দংশনে সাপুড়িয়ার মৃত্যু

সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আজাদুল। এসময় স্থানীয়রা বিষ নামানোর উদ্দেশ্যে তাকে পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) নামে এক সাপুড়িয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজাদুর উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আজ অনুষ্ঠিত হবে পাতা খেলা। এ উপলক্ষে গতকাল বিকালে আজাদুল ইসলাম কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন। পরে সাপটিকে প্রদর্শনের জন্য পোষ মানানোর চেষ্টার সময় হঠাৎ দংশন করে।

এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আজাদুল। এসময় স্থানীয়রা বিষ নামানোর উদ্দেশ্যে তাকে পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান।

সেখানে আজাদুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাত ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

স্থানীয়রা জানান, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবারের অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক জানান, রোগীকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *