তিন মেগা প্রকল্পের জন্য ৪ একর সার্ভিস এরিয়া অধিগ্রহণ কমলাপুর আইসিডিতে ট্রাক-লরি পার্কিংয়ের জায়গা কমেছে বাড়ছে ঢাকার যানজট
আগস্ট ৪, ২০২৬
সাপ পোষ মানাতে গিয়ে দংশনে সাপুড়িয়ার মৃত্যু
আগস্ট ৪, ২০২৬দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে ৫৮০ জন। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯তে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৮ এবং ঢাকার বাইরে ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে একই সময়ে বরিশালে ৮১ জন, চট্টগ্রাম ৭৯, খুলনা ৬৭, ময়মনসিংহ ৩৬, রংপুর ৩১, রাজশাহী ২২ ও সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৪১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১৫ হাজার ৩৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সংস্থাটির হিসাবে গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়।


