এক ইলিশের দাম সাড়ে ১০ হাজার
আগস্ট ৪, ২০২৬
মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড
আগস্ট ৪, ২০২৬
এক ইলিশের দাম সাড়ে ১০ হাজার
আগস্ট ৪, ২০২৬
মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড
আগস্ট ৪, ২০২৬

এইচআরএসএসের মাসিক প্রতিবেদন জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬, আহত ১৬৪

চলতি বছরের জুলাইয়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় ও অন্তঃকোন্দলে ছয়জন নিহত এবং বিভিন্ন দলের ১৬৪ জনের অধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে চলতি বছরের জুলাইয়ের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ছয়জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা জুনের তুলনায় কমেছে। গত জুনে ৫৮টি ‘রাজনৈতিক সহিংসতা’র ঘটনায় নয়জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছেন।

জুলাইয়ে সহিংসতার অন্তত ৪৫টি ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির অন্তঃকোন্দলের ১৪টি ঘটনায় অন্তত ৪৮ জন আহত ও দুজন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে ছয়টি সংঘর্ষে ৪৪ জন ও বিএনপি-আওয়ামী লীগের মধ্যে তিনটি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। বিএনপি-এনসিপির পাঁচটি সংঘর্ষে ৩৮ জন ও বিএনপি-অন্যান্য দলের ১৪টি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন দলের মধ্যে তিনটি ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত আহত হয়েছেন। নিহত পাঁচজনের মধ্যে বিএনপির দুজন এবং জেএসএস ও ইউপিডিএফের তিনজন।

এর পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর হামলার অন্তত সাতটি ঘটনায় দুজন আহত এবং পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আওয়ামী লীগের একজন ও বিএনপির চারজন।

অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সারা দেশে আধিপত্য বিস্তার, দখলদারত্ব, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিকেন্দ্রিক নয়টি ঘটনায় অন্তত ৪০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয়ে সংঘর্ষ, হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া রাজনৈতিক মামলার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের নামে ৪১টির অধিক মামলা হয়েছে। এসব মামলায় ৮৮৭ জনের নাম উল্লেখ করে এবং আরো প্রায় ৫ হাজার ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া একই মাসে রাজনৈতিক ও অন্যান্য মিলিয়ে মোট ১৯৩টি ঘটনায় অন্তত ৯ হাজার ১৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগের অন্তত ৩১৮ জন নেতাকর্মী, বিএনপির ২৮, এনসিপির সাত ও জামায়াতে ইসলামীর একজন রয়েছেন। সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ হাজার ৭৯৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও উগ্রপন্থী সংগঠনের সদস্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *