গ্রেফতার
আগস্ট ৪, ২০২৬
এইচআরএসএসের মাসিক প্রতিবেদন জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬, আহত ১৬৪
আগস্ট ৪, ২০২৬
গ্রেফতার
আগস্ট ৪, ২০২৬
এইচআরএসএসের মাসিক প্রতিবেদন জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬, আহত ১৬৪
আগস্ট ৪, ২০২৬

এক ইলিশের দাম সাড়ে ১০ হাজার

কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

ইলিশটির ওজন ছিল ২ কেজি ৩০০ গ্রাম। গতকাল দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে ইলিশটি বিক্রি হয়। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মো. রিয়াজ ব্যাপারী নামে এক মাছ ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।

মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি সারু মিয়ার আড়তে নিয়ে আসেন। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে রিয়াজ নামে এক ব্যবসায়ী মাছটি কিনেছেন। মাছের ক্রেতা মো. রিয়াজ ব্যাপারী বলেন, ‘‌বড় ইলিশ এখন ধরা পড়ে না। আর বাজারে বড় ইলিশের দামও বেশি। এজন্য নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এ মাছ চাঁদপুরে পাঠানো হবে। আশা করি মাছটি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *