এক আঙুলের ছাপ দিয়ে আজ তারা ‘রোহিঙ্গা’
আগস্ট ২, ২০২৬
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
আগস্ট ২, ২০২৬
এক আঙুলের ছাপ দিয়ে আজ তারা ‘রোহিঙ্গা’
আগস্ট ২, ২০২৬
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
আগস্ট ২, ২০২৬

যানবাহনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় পুলিশের সতর্কতা

দেশজুড়ে যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল জারি করা এক জরুরি বার্তায় পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে বলেন, ‘এটি নিয়মিত নির্দেশনা। পুলিশ সদস্যদের সব সময় সজাগ ও সতর্ক রাখার অংশ হিসেবেই এ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।’

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনায় বলা হয়, ডিউটির সময় কিংবা ডিউটি শেষে পার্কিংয়ে রাখা—উভয় অবস্থাতেই পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশের সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে।

এতে আরো বলা হয়েছে, কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশের যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ কোনো সরকারি পুলিশি যানবাহন অনিরাপদ বা অরক্ষিত (আনঅ্যাটেন্ডেড) অবস্থায় রাখা যাবে না।

জরুরি নির্দেশনায় ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারেরও নির্দেশ দেয়া হয়েছে। এজন্য নিয়মিত টহল, পর্যাপ্ত নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর পুলিশ, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *