
কাঁচামরিচের দাম ঠেকেছে ৪০০ টাকায়, বেগুনের কেজি ১৮০
আগস্ট ১, ২০২৬
পাঁচ রুট নিয়ে পরিকল্পনা, সমীক্ষার দায়িত্বে বুয়েট ঢাকায় ২০২৯ সালের মধ্যে অন্তত দুটি মনোরেল চালু করতে চায় সরকার
আগস্ট ১, ২০২৬ছুটির দিনে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
জাহিদুল ইসলাম রনি বলেন, ‘ঢাকাকে আধুনিক ও “ক্লিন সিটি” হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী। সে প্রতিশ্রুতি থেকেই রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন চলছে, তা দেখতে তিনি নিজেই সরজমিনে বের হন।’ প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন। নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
গুলশান, শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টার অধিক সময় সড়কগুলো ঘুরে মাগরিবের নামাজের সময় সরকারপ্রধান গুলশানের বাসায় ফেরেন বলে জানান তার উপ-প্রেস সচিব।
এর আগে গত বৃহস্পতিবার রাতেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকা পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে যান মহাখালী। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।
এ সময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে ছিলেন।


