ইরান যুদ্ধ সমর্থন করে প্রতি তিন মার্কিনের একজন, ট্রাম্পের লক্ষ্য নিয়েও অনিশ্চয়তা
জুলাই ২৮, ২০২৬
বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ২৮, ২০২৬
ইরান যুদ্ধ সমর্থন করে প্রতি তিন মার্কিনের একজন, ট্রাম্পের লক্ষ্য নিয়েও অনিশ্চয়তা
জুলাই ২৮, ২০২৬
বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ২৮, ২০২৬

ইএসএসে অংশগ্রহণের সুযোগ পেল সাধারণ বিনিয়োগকারীরা

প্রাথমিক বিনিয়োগে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি সংযোজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।

নতুন এ উদ্যোগ সম্পর্কে অংশীজনদের অবহিত করতে গতকাল জুম প্লাটফর্মে একটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মশালায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), ট্রেকহোল্ডার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

ডিএসই জানায়, এতদিন ইএসএস প্লাটফর্মের মাধ্যমে শুধু এলিজিবল ইনভেস্টর (ইআই) ও কোয়ালিফায়েড ইনভেস্টর (কিউআই) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগে অংশ নিতে পারতেন। পিআই ক্যাটাগরি চালুর ফলে এখন সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান ও ফান্ড নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমোদিত প্রাইভেটলি অফারড বন্ড, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও ইকুইটিতে বিনিয়োগের সুযোগ পাবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান কিংবা ফান্ড সবাই পিআই ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠান বা ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ ও ব্যাংক হিসাবের তথ্য বাধ্যতামূলক। এ ক্যাটাগরিতে নিবন্ধনের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি। কর্মশালায় ইএসএসে নিবন্ধন ও সাবস্ক্রিপশন প্রক্রিয়া, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *