হাদি হত্যা মামলার আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
জুলাই ২৭, ২০২৬
এসডিজি অর্জনে ৫ বছরে বাংলাদেশের দরকার আরো ৪২১ বিলিয়ন ডলার
জুলাই ২৭, ২০২৬
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
জুলাই ২৭, ২০২৬
এসডিজি অর্জনে ৫ বছরে বাংলাদেশের দরকার আরো ৪২১ বিলিয়ন ডলার
জুলাই ২৭, ২০২৬

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুইদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ১৮টি গাড়ির বহরে গতকাল বেলা ২টা ২৫ মিনিটে সপরিবারে তিনি বঙ্গভবন ছাড়েন।

সরকারি বাসভবন ছাড়ার পর সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে উঠেছেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন গুলশানের ১২৩ নম্বর সড়কের ওই বাড়িটির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন। সাবেক রাষ্ট্রপতির এ বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সকাল থেকেই পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই বঙ্গভবন ছাড়লেন তিনি। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন গত শুক্রবার রাষ্ট্রপতির পদ ছাড়েন।

মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বঙ্গভবনেই তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে বসবাস করবেন জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *