
মরদেহ উদ্ধার
জুলাই ২৭, ২০২৬
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
জুলাই ২৭, ২০২৬ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হলে সেখানে তিনি মারা যান। ১৪ ডিসেম্বর রাতে মামলা করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়।


