
হামের উপসর্গে আরো চার শিশুর প্রাণহানি, মৃত্যু ৮০০ ছুঁইছুঁই
জুলাই ২২, ২০২৬
ফিলিং স্টেশনকে জরিমানা করল বিএসটিআই
জুলাই ২২, ২০২৬রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেফতার করেছে।
একই সময় মামলা দায়ের করেছে ৪৩টি। গতকাল ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ১৯, ওয়ারী বিভাগ ৩৫, মতিঝিল বিভাগ ২৯, তেজগাঁও বিভাগ ৫৮, মিরপুর বিভাগ ৯৩, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩২, সিটিটিসি ২ ও গোয়েন্দা বিভাগ ১৪ জনকে গ্রেফতার করে।
এতে আরো উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশী মদ, ৬৩টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, চারটি চাকু, ৮০টি সিমকার্ড, পাঁচটি মোবাইল চার্জার, দু্টি মাল্টিপ্লাস ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।


