
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া
জুলাই ২২, ২০২৬ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৪৯
জুলাই ২২, ২০২৬হামের উপসর্গে দেশে আরো চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৭৯৭ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক গতকালের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গতকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে দুই এবং রাজশাহী ও ময়মনসিংহে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর দেহে। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশুর। এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে।
হামের উপসর্গ নিয়ে এবার সবচেয়ে বেশি ৩০৩ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৩ শিশু। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।


