অতিবৃষ্টি ও উজানের ঢল পানির নিচে ২ হাজার হেক্টর বীজতলা, আক্রান্ত ১৫ হাজার হেক্টর আউশের জমি
জুলাই ১২, ২০২৬
বন্যা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা মেডিকেল টিম, ওষুধ মজুদ ও ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ
জুলাই ১২, ২০২৬
অতিবৃষ্টি ও উজানের ঢল পানির নিচে ২ হাজার হেক্টর বীজতলা, আক্রান্ত ১৫ হাজার হেক্টর আউশের জমি
জুলাই ১২, ২০২৬
বন্যা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা মেডিকেল টিম, ওষুধ মজুদ ও ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ
জুলাই ১২, ২০২৬

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গতকাল সন্ধ্যায় এ তথ্য জানান।

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার বুধবার ও গতকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যাপক আক্তারুজ্জামান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমপি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান। একই কথা জানান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীও।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের

অধীনে এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিনই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও জানান। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলায় চলমান এইচএসসি পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৬ জুলাইয়ের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পরীক্ষার সিদ্ধান্ত ও সময়সূচি জানানো হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *