
দুদিনের ব্যবধানে কক্সবাজার উপকূলে ভেসে এল অজ্ঞাত পাঁচ মরদেহ
জুলাই ১২, ২০২৬
অতিবৃষ্টি ও উজানের ঢল পানির নিচে ২ হাজার হেক্টর বীজতলা, আক্রান্ত ১৫ হাজার হেক্টর আউশের জমি
জুলাই ১২, ২০২৬খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত পাঁচটি শিশু হাসপাতালকে সরকার ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খুলনা ছাড়াও বিশেষায়িত ঘোষিত অন্য চারটি হাসপাতাল হলো রংপুর শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল ও বরিশাল শিশু হাসপাতাল।


