ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ পর্যায়ে
জুলাই ১১, ২০২৬
পানিতে মৃত্যু
জুলাই ১১, ২০২৬
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ পর্যায়ে
জুলাই ১১, ২০২৬
পানিতে মৃত্যু
জুলাই ১১, ২০২৬

চট্টগ্রামে পুলিশের সোর্সকে গুলির পর কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামের এক দর্জিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজমের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরে বলে জানা গেছে। নিহত আজম পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মুহাম্মদ আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে তার পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী ও ফটিকছড়ি পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ জানান, নিহত মুহাম্মদ আজম মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহালে তার পায়ে গুলির চিহ্ন ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের শিকার আজমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *