
আইজিইউর প্রতিবেদন এক বছরের ব্যবধানে বাংলাদেশে এলএনজি আমদানি বেড়েছে ৩২%
জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে পুলিশের সোর্সকে গুলির পর কুপিয়ে হত্যা
জুলাই ১১, ২০২৬বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনসাসা। শহরটির একিউআই স্কোর ১৮৩। ১৬৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় উগান্ডার কামপালা।
ঋতু বৈচিত্র্যের ধারাবাহিকতায় এখন প্রকৃতিতে বর্ষাকাল। বছররের এ সময়টায় ঢাকার বাতাসের মান অন্য সময়ের তুলনায় বেশ ভাল পর্যায়েই থাকে। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর সাপ্তাহিক ছুটির দিন, সবমিলিয়ে বিপুল জনবসতির এ শহরের বাতাসের মান আজ শনিবার ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ারের বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সকাল ৯টার দিকে ঢাকার অবস্থান ছিল ১৩তম। এ সময় নগরীর বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৮৮।
আইকিউ এয়ারের হালনাগাদ তথ্য বলছে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনসাসা। শহরটির একিউআই স্কোর ১৮৩। ১৬৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় উগান্ডার কামপালা, ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ ভারতের কলকাতা, আর ১১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম।
বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।


