ডিসেম্বরে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা —শিক্ষামন্ত্রী
জুলাই ৭, ২০২৬
মেরিনোর শেষ মুহূর্তের গোলে রোনালদোর পর্তুগালের বিদায়
জুলাই ৭, ২০২৬
ডিসেম্বরে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা —শিক্ষামন্ত্রী
জুলাই ৭, ২০২৬
মেরিনোর শেষ মুহূর্তের গোলে রোনালদোর পর্তুগালের বিদায়
জুলাই ৭, ২০২৬

প্রথম ওয়ানডে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও হারল বাংলাদেশ

হারারেতে গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পেসম্যান নাহিদ রানার অনবদ্য বোলিংয়ে ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।

সেখান থেকে টেলএন্ডের চেষ্টায় ১৪১ রান তুলে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। যদিও এ রান পুঁজি নিয়েও শেষ পর্যন্ত তারা জিতেছে ২৫ রানে। নাহিদ রানার অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্সকে বিফল করে দিয়ে অতিথি দল ১১৬ রানে গুটিয়ে যায়।

আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিময় বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা। দুজনের মধ্যে বেশি ভয়ংকর ছিলেন নাহিদ। তিনি প্রথম ৭ ওভারে মাত্র ১৫ রানে ৫ উইকেট শিকার করেন। পরে নেন আরো ১টি উইকেট। সব মিলে ১০ ওভারে দুটি মেডেনসহ ২১ রানের খরচায় তিনি নেন ৬ উইকেট। ১৪ ওয়ানডের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট নিলেন নাহিদ রানা। মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেটে ও এপ্রিলে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন দীর্ঘদেহী এ পেস বোলার।

যদিও ওয়ানডেতে নিজের সেরা বোলিংয়ের দিনেই নাহিদ রানা থাকলেন পরাজিত দলে! শোচনীয় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ১১ ব্যাটারের আটজনই দুই অংক ছুঁতে পারেননি। নুরুল হাসান সোহান ৪৪ বলে ৩১ ও তাওহীদ হৃদয় ৫৮ বলে ২৫ রান করে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন। অধিনায়ক রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে এবং ব্লেুসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামহুরি উভয়ই দুটি করে উইকেট নেন।

চলতি সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ। দুই দলের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় ও শনিবার তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *