তীব্র প্রতিবাদ বেলজিয়ামের ট্রাম্পের ফোনের পর বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা
জুলাই ৬, ২০২৬
বেলজিয়াম বাধা পেরোতে মরিয়া যুক্তরাষ্ট্র
জুলাই ৬, ২০২৬
তীব্র প্রতিবাদ বেলজিয়ামের ট্রাম্পের ফোনের পর বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা
জুলাই ৬, ২০২৬
বেলজিয়াম বাধা পেরোতে মরিয়া যুক্তরাষ্ট্র
জুলাই ৬, ২০২৬

হারারেতে আজ প্রথম ওয়ানডে পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়ে নামছে বাংলাদেশ

হারারেতে একমাত্র টেস্টে হারের পর এবার মর্যাদা পুনরুদ্ধারে নামছে বাংলাদেশ।

অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া স্কোয়াড নিয়ে আজ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।

টেস্টে অপেক্ষাকৃত কম অভিজ্ঞদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেনকে নিয়ে গড়া পেস অ্যাটাক ৬৭ ওভারে ২৬৬ রানের খরচায় মাত্র দুই উইকেট নিতে সমর্থ হয়। অন্যদিকে, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি ও ব্র্যাড ইভান্সকে নিয়ে গড়া স্বাগতিকদের পেস ব্রিগেড ৩০৮ রানে নেয় ২০ উইকেট। পেস বিভাগের এ পারফরম্যান্সই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।

তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামের মতো নিয়মিত পারফর্ম করা তিন পেস বোলারকে টেস্টে না রাখার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। সাদা বলের সিরিজে এ তিনজনকে ফিরিয়েছে টাইগাররা। এবার ৫০ ওভারের ম্যাচে তাদের নিয়েই নামছে সফরকারী দল।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দুই দলের মাথায় এখন ৫০ ওভারের ফরম্যাট। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বিশ্বকাপ আসর বসবে বলে এখানে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ, সেটি র‍্যাংকিংয়ের জন্য যেমন, তেমনি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্যও বটে।

জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০২৫ সালের আগস্টে। স্বাগতিকদের নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভা। তিনি জিম্বাবুয়ের ২৪তম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন। তার নেতৃত্বে এরই মধ্যে টেস্ট জিতেছে জিম্বাবুয়ে। এবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আগামী ১৫ মাসের মধ্যে ওয়ানডে দলের কম্বিনেশন ও কৌশল ঠিক করতে হবে তাকে। বাছাইপর্ব উতরাতে না পারায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। সেই দলের বেশকিছু খেলোয়াড় এখনো আছেন। শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন ক্রেগ আরভিন ও সিকান্দার রাজা, উভয়ের বয়স ৪০ বছর।

এদিকে, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতে জিম্বাবুয়ের মাঠে খেলতে নামছে বাংলাদেশ। ২০২২ সালের পর এ প্রথম জিম্বাবুয়ের মাঠে ওয়ানডে খেলবে টাইগাররা।

দুই দল এখন পর্যন্ত ৮১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৫১টি জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ, ৩০টি জিতেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মাঠে ৩৪ ম্যাচে দুই দল জিতেছে সমান ১৭টি করে। এর আগে জিম্বাবুয়ের মাঠে হওয়া দুই দলের নয়টি সিরিজের মধ্যে বাংলাদেশ তিনটি ও জিম্বাবুয়ে ছয়টি জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *