
অবসর নিয়ে সিদ্ধান্ত বিশ্বকাপের পরে —রোনালদো
জুলাই ৪, ২০২৬
আর্থিক অপরাধের জন্য সবচেয়ে অভিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকার বাংলাদেশেই
জুলাই ৫, ২০২৬
কেপ ভার্দের খেলার যেমন প্রশংশা করেছেন, তেমনি নিজেদের সমালোচনাও করেছেন মেসি। তিনি বলেন, আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। আমাদের লাইনগুলোর মধ্যে অনেক দূরত্ব ছিল। আমরা সমস্যায় পড়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও ঠিক ছিল না। আর প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি।
বিশ্বকাপের নকআউট রাউন্ডে কেপ ভার্দেকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ছে আর্জেন্টিনা। আসরে অংশ নেয়া নতুন কোনো দলের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের যতটা সহজে জয় পাওয়ার কথা ছিল, ম্যাচটি মোটেও তেমন হয়নি। পুরো ১২০ মিনিট ধরে লড়াই করে জয় ছিনিয়ে নিতে হয়েছে আলবিসেলেস্তাদের। আর নতুন দল হয়েও আসরের মোস্ট ফেভারিটিদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছে কেপ ভার্দে।
ফ্লোরিডায় অনুষ্ঠিত এ ম্যাচে কেপ ভার্দের লড়াই ছিল দেখার মতো। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও তা স্বীকার করেছে অকপটে। কেপ ভার্দের প্রশংসা করে মেসি বলেন, আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। দলটি স্পেন বা উরুগুয়ের কাছেও হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছিলাম, প্রথম গোলটি করে। তখন মনে হয়েছিল আমরা নিজেদের ছন্দে ফিরব এবং ম্যাচ নিয়ন্ত্রণে আনব, কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। তারা সর্বোচ্চটা দিয়েছে। এটাই এই বিশ্বকাপের বাস্তবতা।
নকআউট রাউন্ডের প্রতিটা দলই ভালো দল হিসেবে এসেছে বলে মনে করেন মেসি। তার ভাষায়, আমরা সব সময় সব দলকে সম্মান করি। জানতাম সহজ হবে না। এখন সব দলই খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই কঠিন হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া এবং সামনে কী আসছে, সেটা নিয়ে ভাবা। ভালো দিকগুলো ধরে রাখতে হবে, আর যেসব ভুল হয়েছে, সেগুলো শুধরে নিতে হবে।
কেপ ভার্দের খেলার যেমন প্রশংশা করেছেন, তেমনি নিজেদের সমালোচনাও করেছেন মেসি। তিনি বলেন, আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। আমাদের লাইনগুলোর মধ্যে অনেক দূরত্ব ছিল। আমরা সমস্যায় পড়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও ঠিক ছিল না। আর প্রতিপক্ষ যে শারীরিক পরিশ্রম করছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি।
স্কালোনিশিষ্যদের লড়াকু মানসিকতার কথা তুলে ধরে তিনি বলেন, এ দলটি শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট-পিস থেকে সুবিধা পেয়েছি, যা আগে হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেডার আছে এবং আজ আমরা সেটা কাজে লাগাতে পেরেছি। ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ হবে। সুযোগগুলো কাজে লাগানোও খুব জরুরি। এমন টুর্নামেন্টে প্রতিটি সুযোগের মূল্য অনেক।


