
বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি, কখন কোন ম্যাচ
জুলাই ৪, ২০২৬
কেপ ভার্দে তাদের সর্বোচ্চটা দিয়েছে: লিওনেল মেসি
জুলাই ৪, ২০২৬পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা বিশ্বকাপ শেষে নেবেন। পাশাপাশি এটাও বলেছেন, বিষয়টি এ মুহূর্তে তার জন্য গুরুত্বপূর্ণ কিছু না।
গতকাল ভোরে টরন্টোতে শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। এ ম্যাচে পেনাল্ট থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ৪১ বছর বয়সী রোনালদো। পর্তুগালের সংবাদমাধ্যমে এসেছে, বিশ্বকাপের পর অবসর নেবেন রোনালদো। গতকাল ম্যাচ শেষে এ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আল নাসেরে খেলা এ সুপারস্টার বলেন, ‘ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এ মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমি এ নিয়ে কথা বলব। আমার হাতে সময় আছে। আমরা জিতি কিংবা হারি, এরপর পরিবারের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নেব, যেমনটা আমি করে থাকি। আমি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে চাই না, এখন আমি সবকিছু শান্তভাবে করি। এখন শুধু দিনটিকে উপভোগ করতে চাই।’
২০০৩ সালের পর থেকে পর্তুগাল জাতীয় ফুটবল দলের হয়ে ইতিহাস গড়েছেন রোনালদো। ২৩২ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি, যা জাতীয় দলের হয়ে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসেই সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ড। তিনি খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ আসর। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি সবকিছুই অর্জন করেছেন, শুধু বিশ্বকাপ ট্রফিটা নেই তার শোকেসে।
সোমবার ডালাসে আইবেরিয়ান প্রতিবেশী স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। গত গ্রীষ্মে উয়েফা নেশনস লিগ ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে দেয় পর্তুগাল। সোমবারের ম্যাচ নিয়ে রোনালদো বলেন, ‘আমরা জানি, স্পেনের বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য আছে। ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। আমরা তাদের সবাইকে চিনি। আমরাও ম্যাচের জন্য তৈরি।’


