চালের বাজার বাড়তি, দাম বেড়েছে মাছ-মুরগিরও
জুলাই ৩, ২০২৬
ভুল সিদ্ধান্তে বাড়ানো যায়নি গ্যাসের মজুদ দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রের মজুদ নেমে এসেছে ৬ টিসিএফে
জুলাই ৪, ২০২৬
চালের বাজার বাড়তি, দাম বেড়েছে মাছ-মুরগিরও
জুলাই ৩, ২০২৬
ভুল সিদ্ধান্তে বাড়ানো যায়নি গ্যাসের মজুদ দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রের মজুদ নেমে এসেছে ৬ টিসিএফে
জুলাই ৪, ২০২৬

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসএসসির পর ভর্তি না হওয়ার হার উদ্বেগজনক

এসএসসি পাসের পর একাদশ শ্রেণীতে ভর্তি না হওয়া শিক্ষার্থীর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আগে এসএসসির পর সাধারণত ১০-১৫ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ত।

কিন্তু এবার মাদ্রাসায় ৪৪ শতাংশ, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ ও সাধারণ শিক্ষায় ৩৩ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়নি। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের জন্য বড় প্রশ্ন।’

গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে কিছু কারণ সম্পর্কে ধারণা পেয়েছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার অনেক শিক্ষার্থী ফরম পূরণই করেনি। সমস্যার মূল কারণ খুঁজে বের করে সেটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা সমস্যার মূল কারণ শনাক্ত করতে চাই, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন আমাদের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের প্রতিবেদন আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করি এবং সেগুলোর ভিত্তিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পথ খুলে দিয়েছে আপিল বিভাগের রায়। গতকাল এ-সংক্রান্ত একটি মামলায় রাষ্ট্রের করা আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে মন্ত্রী বলেন, ‘মামলাটি সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে এবং দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমরা কীভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে রিকুইজিশন পেলেই আইনগতভাবে বিশেষ ব্যবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা সম্ভব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *