
সিলেটে নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন
জুলাই ১, ২০২৬
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নতুন অর্থবছরে ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত হবে
জুলাই ১, ২০২৬সারা দেশের বিভিন্ন নদ-নদীর পানি গতকালের তুলনায় কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও তিনটি নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামে সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে দুধকুমার নদের পানি এখনো বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কমলেও বিভিন্ন এলাকায় ভাঙনের খবর পাওয়া গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির প্রভাবে তীব্র ভাঙনে নদীতীরবর্তী আট শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীতে বিলীন হয়েছে বিপুল পরিমাণ আবাদি জমি। একই অবস্থা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বরুহা গ্রামে। এ গ্রামে মানুষের ঘুম ভাঙে নদীর গর্জনে, আর দিন শেষ হয় নতুন করে ভিটেমাটি হারানোর আতঙ্কে। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের।


