হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, চারজনই ময়মনসিংহের
জুন ২৮, ২০২৬
আইন সংশোধনে সংসদে বিল মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
জুন ২৮, ২০২৬
হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, চারজনই ময়মনসিংহের
জুন ২৮, ২০২৬
আইন সংশোধনে সংসদে বিল মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
জুন ২৮, ২০২৬

দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত —মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।

এ সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে গতকাল জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের এ দুই দেশ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।’

তিনি জানান, সফরকালে চীনের সঙ্গে হয়েছে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই। এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের ফলপ্রসূ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে।

প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল আরো বলেন, ‘আমাদের নেতা এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। বাংলাদেশের মানুষ তার সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন এবং পুরনো সব খারাপ দৃষ্টান্তকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়া ও ফিরে আসার সময় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি বন্ধ করে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্তও স্থাপন করেছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *