নকআউটে ঝুঁকির কারণ হতে পারে মেসিনির্ভরতা গোল চাই আলভারেজ-মার্তিনেজদেরও
জুন ২৭, ২০২৬
গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার
জুন ২৭, ২০২৬
নকআউটে ঝুঁকির কারণ হতে পারে মেসিনির্ভরতা গোল চাই আলভারেজ-মার্তিনেজদেরও
জুন ২৭, ২০২৬
গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার
জুন ২৭, ২০২৬

বিশ্বকাপের রাউন্ড অব ৩২

নকআউট পর্বে টিকে থাকার লড়াইয়ে কে কার সামনে

বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের আসর হওয়ায় যুক্ত হয়েছে নতুন নকআউট রাউন্ড-রাউন্ড অব ৩২। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে এখন পর্যন্ত ২৭টি দল নকআউটে জায়গা নিশ্চিত করেছে। বাকি ৫ দলের অপেক্ষা শেষে পূর্ণ হবে শেষ ৩২-এর লাইনআপ।

এরপরই শুরু হবে শিরোপার লড়াইয়ে সরাসরি নকআউট পর্ব। বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর ম্যাচগুলো। খবর টিওয়াইসি স্পোর্টস।

এবার ৪৮ দলের টুর্নামেন্টে ১২টি গ্রুপের শীর্ষ দুই এবং সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল মিলে মোট ৩২টি দল জায়গা পাচ্ছে নতুন এ পর্বে। এখান থেকেই শুরু হবে হারলেই বিদায়ের লড়াই।

এখন পর্যন্ত রাউন্ড অব-৩২ নিশ্চিত করা ২৭ দল হলো- মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, বসনিয়া ও হার্জেগোভিনা, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, মিসর, স্পেন, কেপ ভার্দে, পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা ও বেলজিয়াম। বাকি ৫টি স্থান এখনো নির্ধারিত হয়নি।

নকআউট পর্বের প্রতিটি ম্যাচ হবে সরাসরি এলিমিনেশন পদ্ধতিতে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হলে ১৫ মিনিট করে দুটি অতিরিক্ত সময় খেলা হবে। অতিরিক্ত সময়েও ফল না এলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

বাংলাদেশ সময় অনুযায়ী এখন পর্যন্ত নির্ধারিত হওয়া সূচি-

২৮ জুন রাত ১টা- দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা

২৯ জুন রাত ২.৩০টা- জার্মানি বনাম প্যারাগুয়ে

২৯ জুন রাত ১১টা- ব্রাজিল বনাম জাপান

৩০ জুন সকাল ৭টা- নেদারল্যান্ডস বনাম মরক্কো

৩০ জুন রাত ১১টা- আইভরি কোস্ট বনাম নরওয়ে

১ জুলাই রাত ৩টা- ফ্রান্স বনাম সুইডেন

২ জুলাই ভোর ৬টা- যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া

৩ জুলাই রাত ১২টা- অস্ট্রেলিয়া বনাম মিসর

৪ জুলাই ভোর ৪টা- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *