ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, এখনো নিখোঁজ ৫০ হাজারের বেশি
জুন ২৭, ২০২৬
নকআউটে ঝুঁকির কারণ হতে পারে মেসিনির্ভরতা গোল চাই আলভারেজ-মার্তিনেজদেরও
জুন ২৭, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, এখনো নিখোঁজ ৫০ হাজারের বেশি
জুন ২৭, ২০২৬
নকআউটে ঝুঁকির কারণ হতে পারে মেসিনির্ভরতা গোল চাই আলভারেজ-মার্তিনেজদেরও
জুন ২৭, ২০২৬

জর্ডানের বিপক্ষে বেঞ্চে থাকছেন মেসি

জর্ডানের বিপক্ষে ম্যাচটি ফলাফলের দিক থেকে তেমন গুরুত্ব না থাকলেও, মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন স্কালোনি

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে পাঁচ গোল করে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছেন লিওনেল মেসি। তবে শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক। কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসি বেঞ্চ থেকে শুরু করবেন এবং প্রয়োজন হলে পরে মাঠে নামবেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও কাল (শনিবার) বদলি হিসেবে থাকবে। পরে খেলবে। একাদশ ম্যাচের দিনই জানানো হবে।’ তবে তিনি স্পষ্ট করেন, এ সিদ্ধান্ত নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষকে মাথায় রেখে নেওয়া হয়নি। তার ভাষায়, ‘আগামী রাউন্ডে কাদের বিপক্ষে খেলব, সেটির সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।’

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আগেই গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দে। তাই জর্ডানের বিপক্ষে ম্যাচটি ফলাফলের দিক থেকে তেমন গুরুত্ব না থাকলেও, মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন স্কালোনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলদাতা মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার জালে করেছেন আরো দুটি গোল। মোট ১৮ গোল নিয়ে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন ইন্টার মায়ামির এই তারকা।

বিশ্বকাপ শুরুর আগে বাঁ হ্যামস্ট্রিংয়ের হালকা চোটে ভুগছিলেন মেসি। তাই নকআউট পর্বের আগে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় তরুণ মিডফিল্ডার নিকো পাজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। স্কালোনি বলেন, ‘আমরা চাই দল একইভাবে খেলুক। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করাই আমাদের লক্ষ্য। জর্ডান ভালো দল, তাই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *