কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতে অভিন্ন প্রশ্নপত্র হবে —শিক্ষামন্ত্রী
জুন ২৭, ২০২৬
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
জুন ২৭, ২০২৬
কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতে অভিন্ন প্রশ্নপত্র হবে —শিক্ষামন্ত্রী
জুন ২৭, ২০২৬
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
জুন ২৭, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

এছাড়া, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪৫ শিশুর শরীরে, অন্যদিকে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৭৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশু মারা গেছে। আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬১৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরো ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭০৮ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় নিশ্চত হাম শনাক্ত হয়েছে ৪৫ শিশুর শরীরে, অন্যদিকে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৭৪৪। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৭৪ শিশু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *