
হামের প্রাদুর্ভাব দেশে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল
জুন ২৭, ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু
জুন ২৭, ২০২৬কমন সাবজেক্টের পরীক্ষাগুলোয় আগামীতে মাদরাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গতকাল এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি। এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে মাদরাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্ন পদ্ধতি চালু করা হবে।’ মাদরাসা শিক্ষার মানোন্নয়নে মন্ত্রী বলেন, ‘মাদরাসা পরিদর্শকের সংখ্যা অপ্রতুল হওয়ায় নিয়মিত তদারকি করা সম্ভব হয় না। এজন্য মাদরাসা বোর্ডগুলোকে সাধারণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন বাড়াতে হবে।’
আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে কোনো ছাড় দেয়া হবে না। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোথাও গুজব ছড়াবেন কিংবা বিরূপ মন্তব্য করবেন, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং আটক করবে।’


