
কয়রায় এলজিইডির কাজে অনিয়মের অভিযোগ সড়ক উন্নয়নের নামে ভোগান্তি ঝুলে আছে একাধিক প্রকল্প
জুন ২৫, ২০২৬
গ্রেফতার
জুন ২৫, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের রায়সা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে দর্শনা থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাটির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।’


