
জোড়া গোলে রোনালদোর দুই বিশ্ব রেকর্ড
জুন ২৪, ২০২৬
পুঁজিবাজারে সূচকে ঊর্ধ্বমুখিতা প্রায় সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন
জুন ২৪, ২০২৬সবার সংশয় ভুল প্রমাণিত করলেন হেড কোচ রবের্তো মার্টিনেজ। রোনালদোকে নিয়েই সাজিয়েছেন একাদশ।
২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে পর্তুগাল ও উজবেকিস্তান। প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করে ধাক্কা খাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং কলম্বিয়ার কাছে হেরে ব্যাকফুটে থাকা নবাগত উজবেকিস্তান- নক আউটের টিকিট পেতে দুই দলের জন্যই এ ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদিও প্রথম ম্যাচ জয়হীন, ফর্মহীনতায় ক্রিস্টিয়ানো রোনালদো এ ম্যাচের একাদশে থাকবেন কিনা না তা নিয়ে সংশয় ছিল অনেকের। তবে সবার সংশয় ভুল প্রমাণিত করলেন হেড কোচ রবের্তো মার্টিনেজ। রোনালদোকে নিয়েই সাজিয়েছেন একাদশ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মার্তিনেস বলেছিলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিশ্চিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’
পর্তুগালের শুরুর একাদশ:
ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।


