জোড়া গোলে রোনালদোর জবাব, উজবেকদের জালে পর্তুগালের গোলবন্যা
জুন ২৪, ২০২৬
রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের
জুন ২৪, ২০২৬
জোড়া গোলে রোনালদোর জবাব, উজবেকদের জালে পর্তুগালের গোলবন্যা
জুন ২৪, ২০২৬
রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের
জুন ২৪, ২০২৬

জোড়া গোলে রোনালদোর দুই বিশ্ব রেকর্ড

Portugal's Cristiano Ronaldo scores his side's third goal past Uzbekistan goalkeeper Abduvohid Nematov during the World Cup Group K soccer match between Portugal and Uzbekistan in Houston, Tuesday, June 23, 2026. (AP Photo/Ashley Landis)

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেকের পর ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা। পরে করেন আরেক গোল।

ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল। এ নিয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট দশটি গোল।

উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। মেসির দখলে ছিল এই রেকর্ড। সোমবার রাতেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *