সুইফট সুরক্ষায় যুক্ত হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং টুলস
জুন ২০, ২০২৬
ইউটিউব দেখে হাঁস পালন করে ভাগ্য বদলেছেন মাহফুজার
জুন ২০, ২০২৬
সুইফট সুরক্ষায় যুক্ত হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং টুলস
জুন ২০, ২০২৬
ইউটিউব দেখে হাঁস পালন করে ভাগ্য বদলেছেন মাহফুজার
জুন ২০, ২০২৬

বুড়িপোতা সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা

 

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সীমান্ত শূন্যরেখার ১১৬ নম্বর আন্তর্জাতিক পিলারের ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুশ-ইনের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি জোরালো অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়।

বর্তমানে ওই চার ব্যক্তি কাঁটাতারের এপারে শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবির পাশাপাশি পুশ-ইন প্রতিরোধে সীমান্ত শূন্যরেখার কাছাকাছি সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও।

স্থানীয়দের তথ্যমতে, ঠেলে দেয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বুড়িপোতা গ্রামের বাসিন্দা হাসান আলী জানান, সকালে খালপাড়া সীমান্ত দিয়ে ভারতের দিক থেকে এক পুরুষ ও তিন নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হয়। বিজিবি ও গ্রামবাসী মিলে দ্রুত সেখানে প্রতিরোধ গড়ে তুললে তারা আবার কিছুটা ভারতীয় সীমান্তের দিকে ফিরে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *