বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ফিকি করের আওতা সম্প্রসারণ, ডিজিটাল রাজস্ব প্রশাসন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ
জুন ১৯, ২০২৬
শেষ ২০ মিনিটের ঝড়ে বসনিয়ার জালে সুইজারল্যান্ডের চার গোল
জুন ১৯, ২০২৬
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ফিকি করের আওতা সম্প্রসারণ, ডিজিটাল রাজস্ব প্রশাসন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ
জুন ১৯, ২০২৬
শেষ ২০ মিনিটের ঝড়ে বসনিয়ার জালে সুইজারল্যান্ডের চার গোল
জুন ১৯, ২০২৬

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে প্রথম দল মেক্সিকো

ম্যাচের শুরুটা ছিল বেশ নিষ্প্রাণ। দুই দলই উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষে খেলোয়াড়দের মাঠ ছাড়ার সময় দর্শকদের দুয়োধ্বনিও শোনা যায়। তবে ম্যাচের শেষ দিকে এসে বদলে যায় পরিস্থিতি

দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগের একটি বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলে জয় পেয়েছে মেক্সিকো। বাংলাদেশ সময় আজ সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ জয়ে চলতি বিশ্বকাপের নকআউট পর্বে টিকিট পাওয়ার দৌড়ে প্রথম হলো অন্যতম স্বাগতিক দলটি।

ম্যাচের শুরুটা ছিল বেশ নিষ্প্রাণ। দুই দলই উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষে খেলোয়াড়দের মাঠ ছাড়ার সময় দর্শকদের দুয়োধ্বনিও শোনা যায়। তবে ম্যাচের শেষ দিকে এসে বদলে যায় পরিস্থিতি।

২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া মেক্সিকোর জন্য এটি বড় সাফল্য। নিজেদের মাঠে টানা দুই জয় পাওয়ার পর উচ্ছ্বসিত দর্শকদের সামনে খেলোয়াড়রা মাঠের মাঝখানে উদযাপন করেন এবং গ্যালারিভর্তি সমর্থকদের অভিবাদন জানান। গুয়াদালাহারার এস্তাদিও আক্রন স্টেডিয়ামে দর্শকদের গান ও উল্লাসে মুখর ছিল পরিবেশ।

ম্যাচের ৫০তম মিনিটে জয়সূচক গোলটি করেন লুইস রোমো। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম কিউং-গু এবং ডিফেন্ডার লি গি-হিউক নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে বল ফেলে দেন। বক্সের ভেতরে পাওয়া সেই বল সহজেই জালে পাঠান রোমো।

ম্যাচের ৮৭তম মিনিটে প্রায় সমতায় ফিরেই গিয়েছিল দক্ষিণ কোরিয়া। চো গুয়ে-সুংয়ের কাছ থেকে আসা কাছাকাছি দূরত্বের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেল। এরপর ফিরতি বলে ইয়াং হিউন-জুন শট নিলে আরও চমৎকার এক সেভ করেন তিনি। ডান হাত বাড়িয়ে বলকে গোললাইন পার হতে দেননি রাঙ্গেল।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা—দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট করে। বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠিত তাদের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে যাবে। এছাড়া সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও পরের রাউন্ডে উঠবে। ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে এবারই প্রথম ৩২ দলের নকআউট পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

মেক্সিকো তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে মেক্সিকো। একই দিনে মন্টেরে শহরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়া।

মেক্সিকো সিটির বাইরে নিজেদের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচে এর আগে কখনো জিততে পারেনি মেক্সিকো। ২০২৬ সালের আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলা তাদের ৯টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে ৮টিই হয়েছিল এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। সেখানে তারা ৫টি ম্যাচ জিতেছিল এবং ৩টি ড্র করেছিল। ১৯৭০ সালে তোলুকায় খেলা একমাত্র ম্যাচে তারা কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে ৪-১ গোলে হেরেছিল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা মেক্সিকো চার বছর আগে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তার আগে টানা সাতটি বিশ্বকাপে তারা শেষ ষোলোতে উঠলেও সেখানেই থেমে গিয়েছিল তাদের অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *