চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তরের ৫৭ পদের ২৯টিই খালি
জুন ১৯, ২০২৬
৪১ শতাংশের বেশি ঘাটতি জনবল নিয়ে চলছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার্যক্রম
জুন ১৯, ২০২৬
চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তরের ৫৭ পদের ২৯টিই খালি
জুন ১৯, ২০২৬
৪১ শতাংশের বেশি ঘাটতি জনবল নিয়ে চলছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার্যক্রম
জুন ১৯, ২০২৬

দেশের তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

সারা দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে হওয়া পৃথক বজ্রপাতের ঘটনায় তিন জেলায় ছয়জনের প্রাণহানি ঘটেছে।

এর মধ্যে নেত্রকোনায় তিনজন, সিলেটে দুজন ও মেহেরপুরে একজন মারা গেছেন। এছাড়া সিলেটে হাওরের পানিতে পড়ে আরো এক জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল ভোর থেকে বিকালের মধ্যে ঘটনাগুলো ঘটে। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত

নেত্রকোনা: জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫) ও কাইটাল গ্রামের ইটভাটা শ্রমিক রাজিব মিয়া (২৪)। অন্যদিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামের একটি খাল থেকে আশরাফুল ইসলাম (২৫) নামের মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

সিলেট: জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীসংলগ্ন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)। স্থানীয় ওসি আবু জাফর মাহফুজুল করিম জানান, দুপুরে নৌকায় করে তিন জেলে হাওরে মাছ ধরছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যজন পানিতে পড়ে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর: সদর উপজেলার বলিয়াড়পুর গ্রামে খাজা মিয়া (৪০) নামের এক কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে হালকা বৃষ্টির মধ্যে মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি বজ্রপাতের শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *