ঢাকার ১২০ ইন্টারসেকশনে বসছে এআই ক্যামেরা
জুন ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, কী আছে ১৪ দফা শর্তে
জুন ১৮, ২০২৬
ঢাকার ১২০ ইন্টারসেকশনে বসছে এআই ক্যামেরা
জুন ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, কী আছে ১৪ দফা শর্তে
জুন ১৮, ২০২৬

ইরান ভালো আচরণ না করলে আবারো বোমাবর্ষণের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিটি পছন্দ না হলে কিংবা তেহরান ভালো আচরণ না করলে আবারো তাদের ওপর বোমা হামলা শুরু হতে পারে। গতকাল মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ট্রাম্প বলেন, ‘‌এটি একটি সমঝোতা স্মারক মাত্র। যদি এটি আমার পছন্দ না হয়, তবে আমরা আবারো তাদের ওপর গুলি চালাব এবং বোমাবর্ষণ শুরু করব। তারা ভালো আচরণ না করলে আমরা সরাসরি তাদের মাথার ঠিক মাঝ বরাবর বোমা ফেলা শুরু করব, ঠিক আছে?’

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও স্পষ্ট করেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে হওয়া এ সমঝোতা স্মারকে দেশটির ওপর থেকে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।

নিজের প্রশাসনের মধ্যস্থতায় হওয়া এ চুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‌এটি অত্যন্ত শক্তিশালী একটি চুক্তি। চুক্তিটি আসলে কী, তা কেউ জানে না; তবে এটি খুবই শক্তিশালী এবং বেশির ভাগ মানুষই এতে বেশ সন্তুষ্ট বলে মনে হচ্ছে।’

এ চুক্তি বৈশ্বিক বাজারের জন্য ইতিবাচক হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‌বাজারের চেয়ে বুদ্ধিমান আর কিছু নেই। বাজার এটিকে যেভাবে গ্রহণ করেছে, তেমনটি আমি আগে কখনো দেখিনি। এর বিকল্প কিছু হলে তা বিশ্বব্যাপী মহামন্দা ডেকে আনত।’

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার খবরে এদিন বিশ্ববাজারে তেলের দাম প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি নেমে এসেছে। তেলের বাজার নিয়ে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘‌আমার মনে হয় তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী সময়ের চেয়েও আরো নিচে নেমে যেতে পারে।’

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও শিল্পোন্নত ও আমন্ত্রিত কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এক বিবৃতিতে জি৭ নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে তারা চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে জ্বালানি সরবরাহের বিকল্প পথ গড়ে তোলারও চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *