কুড়িগ্রামে রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন যোগাযোগ বন্ধ
জুন ১৮, ২০২৬
দৗেলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন ফিটনেসবিহীন বাসে ছিল যান্ত্রিক ত্রুটি
জুন ১৮, ২০২৬
কুড়িগ্রামে রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন যোগাযোগ বন্ধ
জুন ১৮, ২০২৬
দৗেলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন ফিটনেসবিহীন বাসে ছিল যান্ত্রিক ত্রুটি
জুন ১৮, ২০২৬

ভ্যাটসহ স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ল ২৫০৮ টাকা

gold

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ হিসোবে ২ হাজার ৫০৮ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পৌঁছেছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটি বলছে, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে সবশেষ গত ১৫ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছে থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। রৌপ্যালংকারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *