সরকারি মেডিকেল কলেজ বিদ্যমান কলেজের সংকট নিরসনের আগেই নতুন মেডিকেল কলেজ অনুমোদন
জুন ১৮, ২০২৬
ভ্যাটসহ স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ল ২৫০৮ টাকা
জুন ১৮, ২০২৬
সরকারি মেডিকেল কলেজ বিদ্যমান কলেজের সংকট নিরসনের আগেই নতুন মেডিকেল কলেজ অনুমোদন
জুন ১৮, ২০২৬
ভ্যাটসহ স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ল ২৫০৮ টাকা
জুন ১৮, ২০২৬

কুড়িগ্রামে রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন যোগাযোগ বন্ধ

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা।

কুড়িগ্রামের রাজারহাটে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে গেছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ সকালে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলপথ অবরুদ্ধ হয়ে পড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। আকস্মিক এ ঘটনায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

1000133761
নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে আছে

স্থানীয়রা জানিয়েছেন, সকালে বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রেললাইন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে ঢাকাগামী অনেক যাত্রীকে বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনের উদ্দেশে যেতে দেখা যায়।

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রেললাইন অবরুদ্ধ থাকায় ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। একই কারণে রমনা কমিউটার ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, সকালে নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে তিনি জানতে পারেন কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দেন। তার মতো এমন শত শত যাত্রী এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রাকটি সরিয়ে রেললাইন নিরাপদ ঘোষণা করার পর ট্রেন চলাচল আবার শুরু হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *