বিশ্বসেরা অ্যাটাকিং ফোর্স নিয়েও কেন জিততে পারল না স্পেন
জুন ১৬, ২০২৬
ইতিহাস গড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
জুন ১৬, ২০২৬
বিশ্বসেরা অ্যাটাকিং ফোর্স নিয়েও কেন জিততে পারল না স্পেন
জুন ১৬, ২০২৬
ইতিহাস গড়ে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
জুন ১৬, ২০২৬

দুইবার পিছিয়ে পড়েও হার এড়াল ইরান, নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ ড্র

চলতি বিশ্বকাপের পুরো প্রস্তুতি পর্বই ইরানের জন্য ছিল অস্থিরতায় ভরা। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির ফুটবল কার্যক্রমও ব্যাপকভাবে প্রভাবিত হয়। ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেয়ার আবেদন করলেও ফিফা তা নাকচ করে দেয়

রাজনৈতিক টানাপড়েনের আবহে শুরু হওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ ‘জি’-এর খেলায় ইরানের সমতাসূচক দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ মোহেব্বি। রামিন রেজাইয়ান একটি গোল করার পাশাপাশি মোহেব্বির গোলেও সহায়তা করেন।

চলতি বিশ্বকাপের পুরো প্রস্তুতি পর্বই ইরানের জন্য ছিল অস্থিরতায় ভরা। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির ফুটবল কার্যক্রমও ব্যাপকভাবে প্রভাবিত হয়। ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেয়ার আবেদন করলেও ফিফা তা নাকচ করে দেয়।

এরপর ইরান তাদের অনুশীলন ঘাঁটি অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নেয়। দলটি প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে উড়ে এসে খেলে আবার দ্রুত মেক্সিকোতে ফিরে যাচ্ছে। অধিনায়ক মেহদি তারেমি স্বীকার করেছেন, এই বিশ্বকাপ তাদের জন্য আনন্দের চেয়ে বেশি কঠিন অভিজ্ঞতা হয়ে উঠেছে।

লস অ্যাঞ্জেলেসের কাছের সোফাই স্টেডিয়ামে বিপুল সংখ্যক ইরান-সমর্থকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি জনগোষ্ঠীর বাস এই অঞ্চলে। জাতীয় সংগীতের সময় কিছু প্রবাসী ইরানি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও খেলা শুরু হওয়ার পর অধিকাংশই ইরানি ফুটবলারদের সমর্থন করেন।

ম্যাচের শুরুতেই চমক দেখায় নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে অধিনায়ক ক্রিস উড গোলকিপারের কিক কেটে বলের নিয়ন্ত্রণ নেন। পরে বল পৌঁছে যায় এলাইজা জাস্টের কাছে, যিনি দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন।

৩২তম মিনিটে বুটের বাইরের অংশ দিয়ে চিপ শটে গোল করে ইরানকে সমতায় ফেরান রেজাইয়ান। তবে দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারো জাস্ট গোল করেন। এবারও আক্রমণ গড়ে দেন উড, যার পাস থেকে ট্রাফিকের মধ্যে দিয়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড।

কিন্তু ৬৪তম মিনিটে রেজাইয়ানের নিখুঁত লং পাস থেকে হেডে গোল করে ইরানকে আবারও সমতায় ফেরান মোহেব্বি। বাকি সময়ে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি।

বিশ্বকাপে সপ্তমবার অংশ নেওয়া ইরান বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে। তবে দলটি এখনো কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। অন্যদিকে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলছে। ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি জায়গা পেয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *