
ভোমরা বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি কমেছে ১০ হাজার টনের বেশি
জুন ১৫, ২০২৬
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার
জুন ১৫, ২০২৬এশিয়ার বাজারে চলতি সপ্তাহে ভারতীয় চালের রফতানি মূল্য কিছুটা কমেছে।
মূলত চাহিদা ও রুপির বিনিময়ের হার কমে যাওয়ায় দাম নিম্নমুখী। একই সময়ে বাংলাদেশ সরকার চাল আমদানির ওপর অগ্রিম কর বা উইথহোল্ডিং ট্যাক্স কমানোর প্রস্তাব করেছে। দেশের বাজারে খাদ্যদ্রব্যের দাম কমিয়ে আনা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এ পদক্ষেপ নিেয়ছে দেশের সরকার। খবর বিজনেস রেকর্ডার।
বাজারের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে ভারতের ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম প্রতি টন ৩৩৫-৩৪০ ডলারে নেমে এসেছে। গত সপ্তাহে এ জাতের চালের দাম ছিল প্রতি টন ৩৩৭-৩৪৫ ডলার। পাশাপাশি ভারতের ৫ শতাংশ ভাঙা আতপ চাল প্রতি টন ৩৪০-৩৪৬ ডলারে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বৃষ্টিপাত ও উৎপাদন নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও চালের দাম বাড়েনি। কারণ গত বছরের উৎপাদিত চালের বিপুল মজুদ এখনো রয়ে গেছে।
এদিকে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল আমদানির ওপর উৎসে কর বিদ্যমান ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছে বাংলাদেশ সরকার। সরকারি কর্মকর্তারা আশা করছেন, এ সিদ্ধান্তের ফলে চাল আমদানি খরচ কমবে এবং স্থানীয় বাজার স্থিতিশীল হবে। খাদ্যে উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য একটি বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। তাই নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং স্বস্তি দিতেই এ কর ছাড়ের উদ্যোগ নেয়া হয়েছে।
অন্যদিকে এশিয়ার অন্য প্রধান চাল রফতানিকারক দেশগুলোর পরিস্থিতি কিছুটা ভিন্ন। থাইল্যান্ডে ৫ শতাংশ ভাঙা চালের দাম সামান্য বেড়ে প্রতি টন ৪৫০-৪৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহে ছিল ৪৫০ ডলার। তবে আফ্রিকার ক্রেতারা বেশি দামের কারণে থাই চাল বাদ দিয়ে কম দামের ভারতীয় চালের দিকে ঝুঁকছেন। এছাড়া উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় থাইল্যান্ডের কৃষকরা চাষাবাদ কমিয়ে দিচ্ছেন, যা আগামীতে সরবরাহ কমিয়ে দিতে পারে।
ভিয়েতনামের রফতানি বাজার চলতি সপ্তাহে স্থিতিশীল ছিল। দেশটির ৫ শতাংশ ভাঙা চালের দাম প্রতি টন ৪১৫-৪২০ ডলারে অপরিবর্তিত ছিল। হো চি মিন সিটির একজন ব্যবসায়ী বলেন, ‘নতুন ফসল বাজারে এলে ভিয়েতনামে সরবরাহ বাড়লেও এল নিনোর বৈরী আবহাওয়ায় দাম কমার সম্ভাবনা কম।’


