গহনা বিক্রি কমে বিনিয়োগ বেড়েছে স্বর্ণের বার ও কয়েনে
জুন ১৫, ২০২৬
এশিয়ার চালের বাজার ভারতের রফতানি মূল্য কমেছে বাংলাদেশে কর হ্রাসের প্রস্তাব
জুন ১৫, ২০২৬
গহনা বিক্রি কমে বিনিয়োগ বেড়েছে স্বর্ণের বার ও কয়েনে
জুন ১৫, ২০২৬
এশিয়ার চালের বাজার ভারতের রফতানি মূল্য কমেছে বাংলাদেশে কর হ্রাসের প্রস্তাব
জুন ১৫, ২০২৬

ভোমরা বন্দ‌র দিয়ে শুকনো হলুদ আমদা‌নি কমেছে ১০ হাজার টনের বেশি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনো হলুদ আমদা‌নি ক‌মে‌ছে।

গত অর্থবছ‌রের ১১ মাসের তুলনায় এ অর্থবছরের একই সময়ে পণ্যটির আমদানি কমেছে ১০ হাজার টনেরও বেশি। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, চাহিদা কম থাকায় আমদানি প্রায় ৩০ শতাংশ কমেছে।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছ‌রের জুলাই-মে মাস পর্যন্ত বন্দর দি‌য়ে শুকনো হলুদ আমদা‌নি হ‌য়ে‌ছে ২০ হাজার ৯৬৪ টন। যার মূল‌্য ছিল ৩৫০ কো‌টি ৬২ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছ‌রের একই সম‌য়ে মসলাজাত পণ্যটি আমদা‌নি হ‌য়ে‌ছিল ৩১ হাজার ৭৬ টন। যার মূল‌্য ছি‌ল ৫২২ কো‌টি ৩৮ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চল‌তি অর্থবছ‌রের প্রথম ১১ মাসে ভোমরা বন্দর দি‌য়ে শুকনো হলুদ আমদা‌নি ক‌মে‌ছে ১০ হাজার ১১২ টন।

তবে আমদানি কমলেও স্থানীয় বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। সাতক্ষীরার মসলা বাজারগুলোয় গুঁড়া হলুদের দাম এখনো স্থিতিশীল রয়েছে। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি গুঁড়া হলুদ ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, যা এক মাস আগেও একই মূল্যে বিক্রি হয়েছিল। ব্যবসায়ীরা জানান, বন্দরে আমদানি কম হলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়েনি।

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ ব‌ণিক বার্তা‌কে জানান, হলুদসহ অন‌্য মসলাজাত প‌ণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *