
বর্ষায় রাঙ্গামাটিতে পাহাড়ধসের শঙ্কা
জুন ১৫, ২০২৬
স্পেসএক্স আইপিও বিলাসবহুল বাড়ি, প্রাইভেট জেট কেনার পরিকল্পনা নতুন ধনকুবেরদের
জুন ১৫, ২০২৬আজ প্রারম্ভিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম প্রায় ৩ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলারে নেমে আসে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছতে এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি ইরানও নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী শুক্রবার খুলছে হরমুজ প্রণালি। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। খবর সিএনএন।
আজ প্রারম্ভিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম প্রায় ৩ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম প্রায় ৪ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৮১ ডলারে দাঁড়ায়। দাম এই পর্যায়ে স্থিতিশীল হলে এটি ৪ মার্চের পর সর্বনিম্ন হবে। আর যুক্ত শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
অবশ্য চুক্তির একটি কাঠামো সপ্তাহান্তে সম্পন্ন হতে পারে—এমন প্রত্যাশায় শুক্রবারই জ্বালানি তেলের দাম ৯০ ডলারের নিচে নেমে আসে, যা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ঘটে। যুদ্ধ শুরুর আগে ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে, সেই স্তরে ফিরে যেতে এখনও অনেকটা পথ বাকি।
বাজারে ইতিবাচক অগ্রগতির কারণে স্বস্তি দেখা দিলেও, জ্বালানি তেলের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে মাইন পরিষ্কার করা, জাহাজ চলাচল নির্বিঘ্ন করা, মধ্যপ্রাচ্যে উত্তোলন পুনরায় চালু, জরুরি জ্বালানি মজুদ পুনরায় পূরণ ও ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামত করা।
বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও তা দীর্ঘ সময়ের জন্য উচ্চ পর্যায়েই থাকবে। তাদের মতে, শুরুতে দাম কমলেও চাহিদা বাড়লে এবং বিশেষ করে জরুরি মজুদ পুনরায় পূরণের সময় দাম আবারো বেড়ে যেতে পারে।


