প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই
জুন ১২, ২০২৬
ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের
জুন ১২, ২০২৬
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই
জুন ১২, ২০২৬
ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের
জুন ১২, ২০২৬

পিসিএএফে যোগ দিল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালসে (পিসিএএফ) যোগ দিয়েছে।

এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের সাত শতাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো, যারা তাদের আর্থিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গ্রিনহাউজ গ্যাস (জিএইচজি) নিঃসরণ পরিমাপ ও প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ অর্জনের মাধ্যমে ব্যাংকটি দেশের ব্যাংক খাতে একটি অগ্রগামী ও ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই উন্নয়ন এবং জলবায়ু জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল। পিসিএএফের সদস্য হিসেবে প্রাইম ব্যাংক বিশেষায়িত কার্বন অ্যাকাউন্টিং টুলস, টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সুযোগ পাবে। এসব সুবিধা ব্যাংকটিকে বাংলাদেশের টেকসই ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব ধরে রাখতে এবং অর্থায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘পিসিএএফে যোগদান আমাদের দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, কার্বন অ্যাকাউন্টিংয়ে স্বচ্ছতা একটি সহনশীল ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক এ মানদণ্ড গ্রহণের মাধ্যমে প্রাইম ব্যাংক তার অর্থায়নের কার্বন ফুটপ্রিন্ট স্বচ্ছভাবে পরিমাপ, ব্যবস্থাপনা এবং পর্যায়ক্রমে হ্রাস করার সক্ষমতা অর্জন করবে। এর ফলে আমাদের অর্থায়ন কার্যক্রম বাংলাদেশের জন্য কম কার্বন ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে আরো কার্যকর ভূমিকা রাখবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *