
উত্তর আমেরিকায়ও কি থাকছে আফ্রিকান চমক
জুন ৯, ২০২৬
ট্রেনের ছাদে ভ্রমণ প্রাণঘাতী দুর্ঘটনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রোলিং স্টক
জুন ৯, ২০২৬ওয়ানডেতে ২২ বারের মোকাবেলায় অস্ট্রেলিয়া ২০টিতে জিতেছে, বাংলাদেশের জয় মাত্র একটি।
এ ব্যবধান কমিয়ে আনার আশা নিয়ে আজ ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৫ বছর পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুটি দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশের মাটিতে কর্তৃত্ব করে এসেছে অজিরা। এর আগের ছয়টি ম্যাচেই তারা জিতেছে। ২০০৬ সালে প্রথমবার বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে জয়লাভ করে অজিরা। ২০১১ সালে মিরপুরে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে তারা। বাংলাদেশের মাঠে তৃতীয়বারের মতো সিরিজ খেলতে নামছে বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি।


