এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
জুন ৮, ২০২৬
রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিম গঠন ৭% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা দেশীয় কাঁচামালভিত্তিক শিল্পে অগ্রাধিকার
জুন ৮, ২০২৬গত দশকে ইউরোপীয় ফুটবলে মার্কিন বিনিয়োগ অভূতপূর্বভাবে বেড়েছে। বর্তমানে প্রায় ১১৭টি ইউরোপীয় ক্লাবের মালিকানা বা নিয়ন্ত্রণে রয়েছে মার্কিন বিনিয়োগকারীরা। এই প্রবণতা শুধু শীর্ষ ক্লাবেই সীমাবদ্ধ নয়, দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্রিটিশ প্রিমিয়ার লিগ এখন এ পরিবর্তনের সবচেয়ে বড় কেন্দ্র। লিগটির অর্ধেকেরও বেশি ক্লাবের মালিকানায় বা বড় শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত আছেন মার্কিন বিনিয়োগকারীরা। একইভাবে ইতালির সিরি আ, ফ্রান্সের লিগ ওয়ান ও স্পেনের লা লিগায়ও এ প্রবণতা দৃশ্যমান
বৈশ্বিক ফুটবল এমন এক পর্যায়ে পৌঁছেছে, এখন শুধু মাঠ নয়—খেলাটির ভবিষ্যৎ নির্ধারণ করছে অর্থনীতি, বিনিয়োগ, বিনোদন ও সংস্কৃতির শক্তিশালী মিশ্রণ। সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের পুঁজি, ব্যবসায়িক কৌশল ও বিনোদন-ধাঁচের প্রভাব ইউরোপীয় ফুটবলের কাঠামোকে দ্রুত বদলে দিচ্ছে। ফলে ফুটবল ধীরে ধীরে ‘ইউরোপ-কেন্দ্রিক ঐতিহ্যবাহী খেলা’ থেকে ‘মার্কিন-শৈলির বৈশ্বিক বিনোদন শিল্পে’ রূপ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ ফাইনাল, যেখানে হাফটাইম শোতে থাকবে ম্যাডোনা, শাকিরা, বিটিএস— পাশাপাশি সেসামি স্ট্রিট ও দ্য মাপেটস চরিত্র। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একে ‘ফুটবল, ঐক্য ও মানবতার উদযাপন’ বলে অভিহিত করেছেন। কিন্তু সমালোচকদের মতে, এটি আসলে সুপার বোল-ধাঁচের আমেরিকান স্পোর্টস এন্টারটেইনমেন্ট মডেলের সরাসরি অনুকরণ।
মার্কিন মালিকানার বিস্তার: ইউরোপীয় ফুটবলের নতুন বাস্তবতা
গত দশকে ইউরোপীয় ফুটবলে মার্কিন বিনিয়োগ অভূতপূর্বভাবে বেড়েছে। বর্তমানে প্রায় ১১৭টি ইউরোপীয় ক্লাবের মালিকানা বা নিয়ন্ত্রণে রয়েছে মার্কিন বিনিয়োগকারীরা। এই প্রবণতা শুধু শীর্ষ ক্লাবেই সীমাবদ্ধ নয়, দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগেও ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে ব্রিটিশ প্রিমিয়ার লিগ এখন এ পরিবর্তনের সবচেয়ে বড় কেন্দ্র। লিগটির অর্ধেকেরও বেশি ক্লাবের মালিকানায় বা বড় শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত আছেন মার্কিন বিনিয়োগকারীরা। একইভাবে ইতালির সিরি আ, ফ্রান্সের লিগ ওয়ান ও স্পেনের লা লিগায়ও এ প্রবণতা দৃশ্যমান।
উদাহরণ হিসেবে কয়েকটি বড় ক্লাবের কথা বলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, এসি মিলান, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রত্যেকের সঙ্গেই মার্কিন পুঁজি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এখন মার্কিন বিনিয়োগকারীরাই গ্লোবাল ফুটবলে ‘প্রাইস-সেটিং ক্যাপিটাল ফোর্স’ হিসেবে কাজ করছে। অর্থাৎ খেলাটির অর্থনৈতিক মূল্য নির্ধারণে তাদের প্রভাব সবচেয়ে বেশি।
বৈশ্বিক ফুটবলে এ পরিবর্তন নিয়ে ইউরোপে ব্যাপক বিতর্ক চলছে। অনেক সমর্থক মনে করেন, ফুটবল তার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় হারাচ্ছে। তাদের প্রধান অভিযোগ হলো— টিকিটের দাম বেড়ে যাচ্ছে, ক্লাবগুলো করপোরেট সম্পদে পরিণত হচ্ছে, মাল্টি-ক্লাব মালিকানা প্রতিযোগিতার ন্যায্যতা কমাচ্ছে ও মুনাফার চাপ খেলাধুলার মানসিকতা বদলে দিচ্ছে
কেন ইউরোপীয় ফুটবলে মার্কিন পুঁজি ঢুকছে?
এ বিনিয়োগ প্রবাহের পেছনে একাধিক কাঠামোগত কারণ রয়েছে—
প্রথমত, যুক্তরাষ্ট্রে স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির মূল্য এত বেশি বেড়ে গেছে যে নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারটি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ইউরোপীয় ফুটবল তুলনামূলকভাবে ‘আন্ডারপ্রাইসড অ্যাসেট’ হিসেবে দেখা হচ্ছে। হিসাব অনুযায়ী, এনবিএ দলগুলোর মূল্যায়ন যেখানে আয়ের প্রায় ১৪ গুণ, সেখানে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর ক্ষেত্রে তা মাত্র ৪ দশমিক ২ গুণ।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রে বিলিয়নেয়ারের সংখ্যা দ্রুত বাড়ছে। কিন্তু বড় স্পোর্টস লিগে দল সংখ্যা সীমিত। ফলে অতিরিক্ত পুঁজি নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে।
তৃতীয়ত, কভিড-১৯ মহামারীর পর ইউরোপীয় ক্লাবগুলো বড় আর্থিক চাপের মুখে পড়ে। ইউরোপীয় ক্লাবগুলো প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ইউরো ম্যাচডে আয় হারায়, যা অনেক ক্লাবকে বিনিয়োগ গ্রহণে বাধ্য করে।
চতুর্থত, ফুটবলের নিয়ন্ত্রণ কাঠামো তুলনামূলকভাবে নমনীয়। যুক্তরাষ্ট্রে যেখানে মালিকানা ও ঋণের ওপর কঠোর নিয়ম রয়েছে, ইউরোপে সেই সীমাবদ্ধতা কম।
খেলায় ব্যবসায়িক মডেলের পরিবর্তন
মার্কিন মালিকানার প্রভাব শুধু মালিকানায় সীমাবদ্ধ নয়। তারা ফুটবলের পুরো ব্যবসায়িক কাঠামো বদলে দিচ্ছে।
স্টেডিয়ামগুলো এখন শুধু খেলার জায়গা নয়, বরং ‘মাল্টি-ইভেন্ট কমার্শিয়াল হাব’। ভিআইপি লাউঞ্জ, করপোরেট সিট, কনসার্ট ও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন এ সবকিছুই আয় বাড়ানোর অংশ।
এছাড়া টেলিভিশন ও ডিজিটাল রাইটসের ওপর গুরুত্ব বাড়ছে। ম্যাচ চলাকালীন বিজ্ঞাপন ও স্পনসরশিপ সময় বাড়ানোর চেষ্টা চলছে, যা সরাসরি এনএফএলের মডেলের সঙ্গে মিল।
আসন্ন বিশ্বকাপে ফিফা তিন মিনিটের ‘ওয়াটার ব্রেক’ চালু করতে যাচ্ছে, যা একদিকে খেলোয়াড়দের বিশ্রাম, অন্যদিকে বিজ্ঞাপন সম্প্রচারের সুযোগ তৈরি করবে।
অর্থের বিস্তার ও লাভ-লোকসানের ভারসাম্য
ফুটবলে এখন বিপুল অর্থ প্রবাহিত হচ্ছে, কিন্তু লাভ সব জায়গায় সমানভাবে যাচ্ছে না। ফিফার পূর্বাভাস অনুযায়ী, এবারের বিশ্বকাপের চার বছরের চক্রে আয় দাঁড়াবে প্রায় ১৩ বিলিয়ন ডলার, যা আগের চক্রের তুলনায় ৭২ শতাংশ বেশি।
অন্যদিকে ইউরোপীয় ক্লাবগুলো গত মৌসুমে মোট ৩০ বিলিয়ন ইউরো আয় করলেও সম্মিলিতভাবে ১ বিলিয়ন ইউরোরে বেশি ক্ষতিতে রয়েছে। বিশেষ করে বড় ক্লাবগুলো বেশি খরচ করছে, ফলে আর্থিক চাপ বাড়ছে।
এক বিশ্লেষকের মতে, ‘যখন অর্থ নির্দিষ্ট কিছু ক্লাবের হাতে কেন্দ্রীভূত হয়, তখন তা ফুটবল ইকোসিস্টেমে দীর্ঘমেয়াদি ভারসাম্যহীনতা তৈরি করে।’
এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে, যেখানে ২০টি ক্লাবের মধ্যে ১৪টি কর-পূর্ব লোকসানে রয়েছে।
ফুটবলের আমেরিকানাইজেশনের আরেকটি বড় দিক হলো মিডিয়া ও পপ সংস্কৃতি। কমেডি সিরিজ ‘টেড লাসো’ ও আন্তর্জাতিক তারকাদের যুক্তরাষ্ট্রে আসা ফুটবলকে মূলধারার বিনোদনে পরিণত করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ফুটবল সম্প্রচারও বাড়ছে। এনবিসির তথ্যানুযায়ী, প্রিমিয়ার লিগের দর্শক এখন সাড়ে তিন থেকে চার কোটির মধ্যে, যা এনএইচএলের সমতুল্য বা বেশি
যুক্তরাষ্ট্রে ফুটবলের দ্রুত উত্থান
একই সময়ে যুক্তরাষ্ট্রে ফুটবল বা সকারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এটি মার্কিন বিনিয়োগকারীদের জন্য ভবিষ্যতের বড় সুযোগ তৈরি করছে।
ইন্টার মিয়ামি সিএফে লিওনেল মেসির যোগদানের পর দর্শক ও মিডিয়া রাইটস উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার লিগ দর্শক এখন সাড়ে তিন থেকে চার কোটি। নিয়মিত দর্শকসংখ্যা ১০ লাখের বেশি এমন ম্যাচ সংখ্যা ১৮টি। আর ফুটবলে সক্রিয় অংশগ্রহণকারী ২ কোটি ৩৪ লাখ।
এছাড়া নারী ফুটবল লিগ এনডব্লিউএসএলের ক্লাব ভ্যালু দ্রুত বেড়েছে। একটি নতুন ফ্র্যাঞ্চাইজি এখন ২০ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে কয়েক বছর আগে মূল্য ছিল মাত্র ২০ লাখ ডলার।
মিডিয়া, সংস্কৃতি ও বৈশ্বিক প্রভাব
ফুটবলের আমেরিকানাইজেশনের আরেকটি বড় দিক হলো মিডিয়া ও পপ সংস্কৃতি। কমেডি সিরিজ ‘টেড লাসো’ ও আন্তর্জাতিক তারকাদের যুক্তরাষ্ট্রে আসা ফুটবলকে মূলধারার বিনোদনে পরিণত করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ফুটবল সম্প্রচারও বাড়ছে। এনবিসির তথ্যানুযায়ী, প্রিমিয়ার লিগের দর্শক এখন সাড়ে তিন থেকে চার কোটির মধ্যে, যা এনএইচএলের সমতুল্য বা বেশি।
এছাড়া ফুটবল এখন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা খেলা। ১৮-৩৪ বয়সী দর্শকই দেশটির মোট ফুটবল ভক্তের ৫৬ শতাংশ।
পরিচয় ও নিয়ন্ত্রণের সংকট
বৈশ্বিক ফুটবলে এ পরিবর্তন নিয়ে ইউরোপে ব্যাপক বিতর্ক চলছে। অনেক সমর্থক মনে করেন, ফুটবল তার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় হারাচ্ছে। তাদের প্রধান অভিযোগ হলো— টিকিটের দাম বেড়ে যাচ্ছে, ক্লাবগুলো করপোরেট সম্পদে পরিণত হচ্ছে, মাল্টি-ক্লাব মালিকানা প্রতিযোগিতার ন্যায্যতা কমাচ্ছে ও মুনাফার চাপ খেলাধুলার মানসিকতা বদলে দিচ্ছে।
উয়েফার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রেকর্ড আয় সত্ত্বেও ক্লাবগুলো সামগ্রিকভাবে ক্ষতির মুখে রয়েছে, যা দীর্ঘমেয়াদে উদ্বেগজনক।
এক অর্থনীতিবিদের ভাষায়, ‘মার্কিন ধাঁচের মালিকানা দক্ষতা বাড়ায়, কিন্তু ফুটবলের সাংস্কৃতিক পরিচয় কমিয়ে দেয়।’
নতুন যুগের সূচনা নাকি ভারসাম্যহীন বাজার?
বিশ্লেষকদের বড় অংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রভাব ফুটবলকে একটি নতুন বৈশ্বিক বাণিজ্যিক যুগে নিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে এটি একটি ঝুঁকিপূর্ণ পরিবর্তনও।
এক বিশেষজ্ঞের মতে, ‘এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিানে ১৯৯৪ সালের বিশ্বকাপের মতো একটি মোড় ঘোরানো ঘটনা হয়ে উঠতে পারে, যা আমেরিকায় সকারের (ফুটবলের) বিকাশকে আরো গতিশীল করবে।’
তবে প্রশ্ন রয়ে যায়—এই পরিবর্তন কি ফুটবলকে সত্যিকারের বৈশ্বিক করবে, নাকি এটিকে ধীরে ধীরে একটি অতিরিক্ত বাণিজ্যিক, বিনোদন-নির্ভর শিল্পে রূপান্তর করবে?


