
হাম ও হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
জুন ৮, ২০২৬
সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪
জুন ৮, ২০২৬বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিসিবি নির্বাচনে তাদের এ সাফল্য পুরো বিজিএমইএ পরিবারের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার অভিজ্ঞতার মতোই নবনির্বাচিত পরিচালকরা তাদের করপোরেট দক্ষতা ও ক্রিকেটের প্রতি অনুরাগকে কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় পোশাক শিল্পের চার উদ্যোক্তাসহ নবনির্বাচিত সব পরিচালকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
পোশাক খাত থেকে নির্বাচিত চার পরিচালক হলেন— বিজিএমইএর পরিচালক ও ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান ও আলফা প্যাটার্নস (বিডি) লিমিটেডের পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরু।
এক অভিনন্দন বার্তায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিসিবি নির্বাচনে তাদের এ সাফল্য পুরো বিজিএমইএ পরিবারের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার অভিজ্ঞতার মতোই নবনির্বাচিত পরিচালকরা তাদের করপোরেট দক্ষতা ও ক্রিকেটের প্রতি অনুরাগকে কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিজিএমইএ নবনির্বাচিত সব বিসিবি পরিচালক ও নতুন পরিচালনা পর্ষদের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছে


