স্টাডি করে সংসদে প্রতিশ্রুতি দেয়ার পরামর্শ স্পিকারের
জুন ৮, ২০২৬
বিসিবিতে নির্বাচিত চার পোশাক শিল্প উদ্যোক্তাকে বিজিএমইএর অভিনন্দন
জুন ৮, ২০২৬
স্টাডি করে সংসদে প্রতিশ্রুতি দেয়ার পরামর্শ স্পিকারের
জুন ৮, ২০২৬
বিসিবিতে নির্বাচিত চার পোশাক শিল্প উদ্যোক্তাকে বিজিএমইএর অভিনন্দন
জুন ৮, ২০২৬

হাম ও হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও ৭ জন হাম উপসর্গে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৮। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন। হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ শিশুর মধ্যে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।

একই সময়ে ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *