নারী সাফ ফাইনাল সাফে হ্যাটট্রিক শিরোপা হলো না ঋতুপর্ণাদের
জুন ৭, ২০২৬
ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
জুন ৭, ২০২৬
নারী সাফ ফাইনাল সাফে হ্যাটট্রিক শিরোপা হলো না ঋতুপর্ণাদের
জুন ৭, ২০২৬
ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
জুন ৭, ২০২৬

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে দীপু মাহমুদের গল্পগ্রন্থ ‘ব্রেকআপ’ নিয়ে আলোচনা

নিজের লেখা নিয়ে পাঠকদের আলোচনা ও সমালোচনা শুনে লেখালেখি সম্পর্কে নতুন করে শেখার সুযোগ পাওয়া যায় এমন স্বীকারোক্তি কোনো লেখকের কাছ থেকে সচরাচর শোনা যায় না।

তবে ব্র্যাক ব্যাংক সেপাল রিডিং ক্যাফে এবং ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে আয়োজিত দীপু মাহমুদের গল্পগ্রন্থ ‘ব্রেকআপ’ নিয়ে প্রাণবন্ত আলোচনায় লেখক নিজেই এমন অভিমত প্রকাশ করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে পাঠকরা বইটির নির্বাচিত গল্পগুলো পাঠ করে এর বিষয়বস্তু, চরিত্র, ভাষা ও গল্প বলার কৌশল নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। লেখকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজন পাঠক ও লেখকের মধ্যে এক প্রাণবন্ত ভাববিনিময়ের সুযোগ তৈরি করে।

পেশায় উন্নয়নকর্মী দীপু মাহমুদ বাংলাদেশের সমসাময়িক সাহিত্যের অন্যতম লেখক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩২টি, যার মধ্যে রয়েছে উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ সাহিত্য। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি নিজস্ব একটি অবস্থান গড়ে তুলেছেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা ‘ব্রেকআপ’ গ্রন্থের গল্পগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বইটির অধিকাংশ গল্পে সমকালীন সমাজের প্রেম, সম্পর্ক এবং মানবিক অনুভূতির নানা দিক উঠে এসেছে। পাঠকদের মতে, প্রেম ও আধুনিক জীবনের আবেগঘন জটিলতা বইটির প্রধান বিষয় হলেও এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত দুটি গল্পও রয়েছে, যা বইটিকে ভিন্ন মাত্রা ও ঐতিহাসিক গভীরতা দিয়েছে।

আলোচনার একটি উল্লেখযোগ্য দিক ছিল তরুণ পাঠকদের সঙ্গে লেখকের সংযোগ স্থাপনের সক্ষমতা। ষাটের দশকে জন্ম নেয়া এ লেখক জেনারেশন-জেড পাঠকদের কথা মাথায় রেখে গল্পগুলো রচনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *