
সোনালি যুগের খোঁজে এশিয়ার ফুটবল
জুন ৭, ২০২৬
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে দীপু মাহমুদের গল্পগ্রন্থ ‘ব্রেকআপ’ নিয়ে আলোচনা
জুন ৭, ২০২৬বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাত বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা পুনরুদ্ধার করেছে ভারতের মেয়েরা।
গতকাল ভারতের গোয়ায় ফাইনালের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। ভারতের পিয়ারি শাশা ও বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা গোল করেন। বিরতি থেকে ফিরেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। গোল করেন সানফিদা, যিনি সেমিফাইনালে ভারতের একমাত্র গোলদাতা। এরপর ম্যাচের ৮২ মিনিটে লিন্ডার গোল ভারতকে শিরোপা এনে দেয়।
প্রথমার্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ৪২ মিনিটে পিয়ারির গোলে লিড নেয় ভারত। কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন ভারতীয় ফরওয়ার্ড। বল রিসিভ করে বাংলাদেশের এক ডিফেন্ডারকে কাটানোর পর বাম পায়ে জোরালো শট নেন পিয়ারি। সুরভী দ্রুত এগিয়ে এসে ব্লক করতে চেষ্টা করছিলেন। যদিও বাংলাদেশ ডিফেন্ডারের পায়ে লেগে বল খানিকটা দিক পরিবর্তন করে আগুয়ান গোলকিপার মিলি আক্তারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।
৪৪ মিনিটে রানিয়া আনিকা সিদ্দিকার বুলেট গতির শট ঝাঁপিয়ে সেভ করেন ভারতের গোলকিপার পান্থরি।
এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল পরিশোধ করেন ঋতুপর্ণা। ভারতের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে গোল আদায় করে নেয় বাংলাদেশ। বাম প্রান্তে অনেকটা অরক্ষিত ঋতুপর্ণা বাম পায়ের আলতো শটে ভারতের গোলকিপার পান্থরিকে পরাস্ত করেন (১-১)।
সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণা আরেকবার বাংলাদেশের ত্রাতা হলেন। ২০২৪ সালের সাফ জয়ের রূপকার তিনি। সেবার হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। যদিও ঋতুপর্ণার গোলটি গতকাল বিফলেই যায়। স্বাগতিকদের কাছে হার মানে পিটার বাটলারের দল। তাতে হ্যাটট্রিক শিরোপাও জেতা হলো না লাল-সবুজদের।
এটা সাফে ভারতের ষষ্ঠ শিরোপা। প্রথম পাঁচ আসরে টানা শিরোপা জিতে নেয় ভারত। এরপর ২০২২ ও ২০২৪ সালে টানা দুটি শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ছিল ঋতুপর্ণাদের। যদিও শিরোপা রেখে দিল স্বাগতিকরা।


