নরওয়ের ভাইকিং বিশ্বকাপ ফটোশুট: ইতিহাস, শিল্প আর ফুটবলের অনন্য সংমিশ্রণ
জুন ৬, ২০২৬
দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ঢাকায় ইঁদুরের বংশবিস্তার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি
জুন ৬, ২০২৬
নরওয়ের ভাইকিং বিশ্বকাপ ফটোশুট: ইতিহাস, শিল্প আর ফুটবলের অনন্য সংমিশ্রণ
জুন ৬, ২০২৬
দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ঢাকায় ইঁদুরের বংশবিস্তার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি
জুন ৬, ২০২৬

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৯১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২২ শিশু।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ শিশু। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৯১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২২ শিশু।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও সিলেট বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের ৯১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫৫ জন ঢাকা বিভাগের। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮১০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৯ হাজার ৬২০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৮ হাজার ৯৬৪ জন রোগী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *