
আজ বিশ্ব পরিবেশ দিবস নেই তাপ শোষণক্ষম জলাশয়, পরিকল্পিত আগারগাঁও এখন ‘আরবান হিট আইল্যান্ড’
জুন ৫, ২০২৬
তদন্ত প্রতিবেদন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীনের ভবন চিকিৎসা কার্যক্রমের জন্য উপযুক্ত নয়
জুন ৫, ২০২৬হামের উপসর্গে দেশে আরো তিন শিশু মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে এক শিশু।
বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ২৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ৪৩ জন।
প্রতিবেদনে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে একজন। অন্যদিকে হামের উপসর্গে যে তিনজন মারা গেছে, তারা সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের।


