
চট্টগ্রাম বন্দর এনসিটিতে এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড
জুন ৩, ২০২৬
ইউরোপসেরা স্পেনের আবারো বিশ্ব জয়ের হাতছানি
জুন ৩, ২০২৬চলতি বছরের প্রথম চার মাসে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।
গতকাল দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশ করা তথ্যে এ চিত্র দেখা গেছে।
সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে ইন্দোনেশিয়া মোট ৭৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল রফতানি করেছে। এ বিশাল পরিমাণ রফতানি থেকে দেশটির আয় হয়েছে ৮২২ কোটি মার্কিন ডলার। তবে এ হিসাবে পাম কার্নেল অয়েল, ওলিও কেমিক্যাল ও বায়োডিজেল অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্বের শীর্ষ পাম অয়েল রফতানিকারক দেশটির এ প্রবৃদ্ধি বিশ্ববাজারে শক্তিশালী চাহিদার ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


