ইআরএফের সেমিনারে অর্থমন্ত্রী অর্থনীতি পুনরুদ্ধারে বড় আকারের বিনিয়োগ ও সহায়তা দরকার
জুন ৩, ২০২৬
পাম অয়েল রফতানি বেড়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ
জুন ৩, ২০২৬
ইআরএফের সেমিনারে অর্থমন্ত্রী অর্থনীতি পুনরুদ্ধারে বড় আকারের বিনিয়োগ ও সহায়তা দরকার
জুন ৩, ২০২৬
পাম অয়েল রফতানি বেড়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ
জুন ৩, ২০২৬

চট্টগ্রাম বন্দর এনসিটিতে এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে।

সদ্যসমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউ (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, মে মাসে টার্মিনালটিতে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউ এবং রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউ। সব মিলিয়ে গত মাসে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়। সে হিসাবে দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৮১ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনা করা হয়েছে।

এর আগে এনসিটিতে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। ওই মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। সর্বশেষ মে মাসের পারফরম্যান্সের মাধ্যমে সেই রেকর্ড অতিক্রম করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, ‘কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, জাহাজ থেকে কনটেইনার ওঠানামা প্রক্রিয়ার গতি বৃদ্ধি এবং ইয়ার্ড ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। এর ফলে আমদানি-রফতানি পণ্য খালাস ও জাহাজ পরিচালনায় সময় কমছে, যা দেশের বৈদেশিক বাণিজ্যের জন্যও ইতিবাচক।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) এনসিটির অপারেটর হিসেবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *